শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণ ও ইরানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, পারস্যের প্রখ্যাত কবিরা যেমন ফেরদৌসি, শেখ সাদি, হাফিজ এবং জালাল উদ্দিন রুমি এ অঞ্চলের চিন্তা ও সাংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলোতে জ্বালানি সংকটের উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্বের ওপর জোর দেন।

রাষ্ট্রপতি ইরানে যুদ্ধের কারণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং ইসরায়েলি হামলার নিন্দা করেন। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন, যা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

সাক্ষাৎকালে, ইরানের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি আলমগীরের কাছে ইরানের রাষ্ট্রপতির অভিনন্দনপত্র হস্তান্তর করেন। তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন