শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ থাকবে না

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ থাকবে না, জানান তথ্যমন্ত্রী।

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ থাকবে না

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, আইনটি সাইবার অপরাধ প্রতিরোধে যুগোপযোগী হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধ করার সুযোগ না থাকে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং ও সামাজিক অবক্ষয় রোধে এই আইন প্রণয়ন করা হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি জানান, সরকার এসব কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

মন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা।

বিজ্ঞাপন