ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, "সংবাদমাধ্যম আছে বলেই আজকে আমাদের যত অর্জন।" তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, "মুক্ত গণমাধ্যম পাবেন। আপনাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা আমাদের নেই।"
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতা একটি কঠিন কাজ এবং সাংবাদিকদের দায়িত্ব রাজনীতিবিদের চেয়ে কঠিন। তিনি জোর দিয়ে বলেন, "বস্তুনিষ্ঠতা থাকলে কোনো সমস্যা হবে না, দায়িত্ব সহজ হয়ে যায়।"
স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অনুষ্ঠানটিতে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, রাষ্ট্র পরিচালনায় যে শক্তিগুলো কাজ করে, তা হচ্ছে রাজা, চার্চ ও পার্লামেন্ট।
তিনি উল্লেখ করেন, "আগে সাংবাদিকেরা পার্লামেন্টে প্রবেশ করতে পারতেন না, কিন্তু যখন থেকে সাংবাদিকেরা পার্লামেন্টে প্রবেশ করা শুরু করলেন, তখন থেকেই সাংবাদিকদের ফোর্থ স্টেট বলা হয়।"