রাজধানীর মহাখালীতে একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে, আগুনের কারণ ও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।