শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ধানমন্ডিতে জুতার শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান

ধানমন্ডিতে জুতার শোরুমে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।

ধানমন্ডিতে জুতার শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান

রাজধানীর ধানমন্ডিতে একটি জুতার শোরুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এপেক্সের শোরুমে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পর সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এছাড়া, ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন