শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থার অবনতি

মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থার অবনতি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।

মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’

ডা. হাসান আল বান্না আরও জানান, মেঘমল্লার বসুর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে, তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত ব্যক্তিরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার পাকস্থলী ধৌত করেন। বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ধৌত করা হয়েছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এর আগে, মেঘমল্লার বসুকে ঢামেক হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর শয্যায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, চিকিৎসকেরা মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন মনে করেছেন।

বিজ্ঞাপন