বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

মাতৃগর্ভে যমজ শিশুর রক্তসঞ্চালন বন্ধের সফল অপারেশন

মাতৃগর্ভে যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধের অপারেশন সফল হয়েছে।

মাতৃগর্ভে যমজ শিশুর রক্তসঞ্চালন বন্ধের সফল অপারেশন

বাংলাদেশে প্রথমবারের মতো মাতৃগর্ভে থাকা যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধ করার জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পদ্ধতির নাম আরএফএ।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) অবস অ্যান্ড গাইনি বিভাগের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটে এই অস্ত্রোপচারটি করা হয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফিটোমেটারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. তাজমিরা সুলতানা এবং সহকারী অধ্যাপক মাসউদা সুলতানা।

সরকারি হাসপাতালে এ ধরনের জটিল চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় জটিল রোগের ক্ষেত্রে সাধারণ রোগীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন