সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১

দেশে হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৯৫৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও তার উপসর্গ দেখা গেছে।

১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৫৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮৫৬ জন হামের উপসর্গে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন