বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

অগ্ন্যাশয় ক্যানসারে নতুন ওষুধের অনুমোদন, বেঁচে থাকার আশা বেড়েছে

অগ্ন্যাশয় ক্যান্সারের নতুন ওষুধ 'ড্যারাক্সোনরাসিব' এর অনুমোদন, রোগীদের বেঁচে থাকার সময়সীমা বেড়েছে।

অগ্ন্যাশয় ক্যানসারে নতুন ওষুধের অনুমোদন, বেঁচে থাকার আশা বেড়েছে

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের চিকিৎসায় নতুন একটি ওষুধের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

'ড্যারাক্সোনরাসিব' নামের এই ওষুধটি কেমোথেরাপির তুলনায় রোগীদের বেঁচে থাকার সময়সীমা প্রায় দ্বিগুণ করে দেয়। ক্লিনিক্যাল ট্রায়ালে ৫০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এই ওষুধ গ্রহণকারীরা গড়ে ১৩ মাসের বেশি সময় বেঁচে ছিলেন, যেখানে কেমোথেরাপি নেওয়া রোগীদের জন্য এই সময়সীমা ছিল মাত্র ৬ দশমিক ৬ মাস।

ওষুধটি ক্যান্সারের গুরুত্বপূর্ণ ক্রাস (KRAS) জিনের পরিবর্তিত রূপকে নিষ্ক্রিয় করে, যা টিউমারের বৃদ্ধি ও ছড়িয়ে পড়া ঠেকাতে সাহায্য করে।

প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৭ হাজার মানুষ অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত হন। সাধারণত দেরিতে শনাক্ত হওয়া এই রোগটি চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। অগ্নাশয় ক্যান্সারে আক্রান্তদের সার্বিকভাবে ৫ বছর বেঁচে থাকার হার মাত্র ১৩ শতাংশ।

বিজ্ঞাপন