সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৫০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়নি, হাসপাতালে ভর্তি ৫৫০ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৫০

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন ব্যতীত ২১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৪ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত মোট ৩১ হাজার ৩৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।

এছাড়া, চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ২১২ জন। তবে, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন