শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১৬৭৪ জন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি হয়েছে ১৬৭৪ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১৬৭৪ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫১৬ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে।

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগের ১৪৫ জন আক্রান্ত হয়েছেন।

এ সময়ের মধ্যে সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

বিজ্ঞাপন