শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

হামের উপসর্গে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ জনে।

হামের উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জন মারা গেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বর্তমানে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০ জন।

এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

বিজ্ঞাপন