রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৫১৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত একদিনে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে একজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্য বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

বিজ্ঞাপন