সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া, একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।