সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু ৯৫০, নতুন রোগী ১১৭১

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৫০।

হামের উপসর্গে মৃত্যু ৯৫০, নতুন রোগী ১১৭১

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে, ফলে মোট প্রাণহানি বেড়ে ৯৫০ জনে পৌঁছেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন ১,১৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ১,০৯৮ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে।

১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ৯৫০ জনের মধ্যে ৮৫১ জনের মৃত্যু হামের উপসর্গে এবং ৯৯ জনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হয়ে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,৫২,৭৩৬ জন। এছাড়া, মোট ১৮,৬৫১ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন