বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট ৯৪৩ জনের প্রাণহানি

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট ৯৪৩ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯৪৩ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৭ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৫৭৮ জনে।

হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনের শরীরে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৭ হাজার ৮৮১ জন।

বিজ্ঞাপন