সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগের বাইরে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।
এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৮৫ জনে পৌঁছেছে।