সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতর সোমবার (২৪ আগস্ট) এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।

লঘুচাপটির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, উপকূলীয় এলাকার মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন