সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ রোগী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ রোগী

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন ছাড়া ১৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ নারী। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৬ হাজার ৮৯৭ জন ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চলতি বছরে ৮২ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন