ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
গত ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৩ মিলিমিটার বৃষ্টি পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।