গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে দেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮০ জন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টায় ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৩ জনে।
হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনের শরীরে। গেলো মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন।