শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকাসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, গরম কমার পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরম কিছুটা কমাতে পারে।

ঢাকাসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, গরম কমার পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরম কিছুটা কমাতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, আজ শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

এছাড়া, সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগের রাজারহাটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

বিজ্ঞাপন