শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২-৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২-৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

২-৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম ও ডেঙ্গুর মতো রোগ মোকাবেলায় সরকার উদ্বিগ্ন নয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে। প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটি, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে।

পরবর্তীতে দেশের সব জেলা ও উপজেলার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম ডোজের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন