গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
এ পর্যন্ত ১৫ মার্চ থেকে হামের কারণে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯২২ জনে। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৯৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।
দেশব্যাপী হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৭৬ জনে পৌঁছেছে, আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনের শরীরে।
গত মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৬ জন, যেখানে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।