বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামে আক্রান্ত ৮০% শিশুর টিকা নেই, ৬৫% অপুষ্টিতে ভুগছে

হামে আক্রান্ত ৮০% শিশুর টিকা নেই, ৬৫% অপুষ্টিতে ভুগছে বলে গবেষণায় জানা গেছে।

হামে আক্রান্ত ৮০% শিশুর টিকা নেই, ৬৫% অপুষ্টিতে ভুগছে

বাংলাদেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮০ শতাংশই টিকা পায়নি এবং ৬৫ শতাংশ অপুষ্টিতে ভুগছে বলে একটি গবেষণায় প্রকাশ পেয়েছে। এই গবেষণাটি বাংলাদেশ শিশু হাসপাতাল এবং আইসিডিডিআরবি যৌথভাবে পরিচালনা করেছে।

গবেষণায় দেখা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার। বুধবার সকালে শিশু হাসপাতালে গবেষকরা এসব তথ্য তুলে ধরেন।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, হামে মারা যাওয়া ও আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি।

গবেষণাটি সাড়ে তিনশোর বেশি হাসপাতালে ভর্তি শিশুদের তথ্য বিশ্লেষণ করে করা হয়েছে। গবেষকদের মতে, শিশুদের হামের আক্রান্ত হওয়ার কারণ নতুন কোনো ধরন নয়, বরং পুরোনো বি-থ্রি ধরণ।

বিজ্ঞাপন