মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
স্বাস্থ্য

বাবার যত্নে ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা ইউনিভার্সেল মেডিকেলে

বিশ্ব বাবা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাবার যত্নে ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা ইউনিভার্সেল মেডিকেলে

‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৭ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালের মিটিং রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ী পাঁচজন সন্তান হলেন ব্রাহ্মণবাড়িয়ার সুমাইয়া জাহান, গাজীপুরের লাকী আক্তার সীমা, নারায়ণগঞ্জের তাইয়্যেবা তাসবিন লামিয়া, ময়মনসিংহের ফারিহা রিদিলা ও ঢাকার কাজী মিলহা।

অনুষ্ঠানে বিজয়ী এবং তাদের বাবাদের হাতে বিশেষ উপহার সামগ্রী ও একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ তুলে দেওয়া হয়। এই প্যাকেজের মাধ্যমে বাবাদের জন্য স্পেশাল হেলথ কার্ড প্রদান করা হয়, যা তাদের ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অনুকাব্য লেখক সাইদুজ্জামান রওশন। তিনি বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাবাদের প্রতি সম্মান ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও প্রবীণ ও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমুখী ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন