শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, ১ হাজার ৩১ নতুন আক্রান্ত

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, ১ হাজার ৩১ নতুন আক্রান্ত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।

এছাড়া, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫০ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু।

সব মিলিয়ে, হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে পৌঁছেছে। এ সময়ের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

বিজ্ঞাপন