শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি বেড়ে ৯১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে হাম ও হামের উপসর্গের নতুন রোগী হিসেবে ১,০৩১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৫০ জন এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯৮১ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮১৬ জন হামের উপসর্গে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,৪৩,৭৭৮ জন। এ পর্যন্ত ১৭,৯৩০ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৫,৩৮৬ রোগী। এর মধ্যে ১,২০,৯১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন