ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে ৮০৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর সর্বোচ্চ।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৭৮ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪১৭ জন আক্রান্ত হয়েছে, যা অন্যান্য বিভাগের তুলনায় সর্বাধিক। বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৭ এবং সিলেটে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ২৩ হাজার ৯৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭০১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ২২ হাজার ১৫৯ জনে পৌঁছেছে।