সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত ৭৩০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০ জন।

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত ৭৩০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত মোট ২৩ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শনিবারের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ঢাকা বিভাগে, যেখানে ৩৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রামে ৮৯, খুলনায় ১২৩, ময়মনসিংহে ২৭ এবং রংপুরে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন