সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে।

এদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং এ সময় কোনো সংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন