হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।
রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৭২ জন হাম রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের শরীরে, ফলে দেশে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬৯ জনে। এক্ষেত্রে উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন, আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ জন।