শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৭১

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৭১ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৭১

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ৭৭১ জনে পৌঁছেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হিসেবে ১ হাজার ৯২ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, ফলে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭।

এছাড়া, ৯২০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ৯৩ হাজার ২৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন