মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৯ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী।

এছাড়া, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে এবং জনগণের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন