বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট ৩১৬ জন প্রাণ হারালেন

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩১৬ জন।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট ৩১৬ জন প্রাণ হারালেন

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চলতি বছরে মোট ৩১৬ জন প্রাণ হারালেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।

গত ৬ অক্টোবর, স্বাস্থ্য অধিদফতর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ছিল।

বিজ্ঞাপন