শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুর কারণে দেশে মৃত্যু ৩০৭, হাসপাতালে ভর্তি ২১৬৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু ৩০৭, হাসপাতালে ভর্তি ২১৬৭ জন।

ডেঙ্গুর কারণে দেশে মৃত্যু ৩০৭, হাসপাতালে ভর্তি ২১৬৭

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর ফলে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৪৪২ জন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা জনস্বাস্থ্য উদ্বেগ তৈরি করছে।

বিশ্লেষণে দেখা গেছে, ৩০৭ জনের মধ্যে ৫১.৩ শতাংশ নারী এবং ৪৮.৭ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন