গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৯ হাজার ২৭৫ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা বিভাগের বাইরে ৫৩০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৫০ জন, খুলনা বিভাগে ৩০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।