বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭৩ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭৩

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

বিজ্ঞাপন