হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।
নতুন করে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬ জন। শনিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এছাড়া, হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের দেহে। সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জন।
এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্য জনস্বাস্থ্য পরিস্থিতির প্রতি উদ্বেগ প্রকাশ করছে।