গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৩৯ জনে পৌঁছেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯৪৫ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন। হামের উপসর্গ রয়েছে ৮২ হাজার ২৯ জনের দেহে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। এর মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।