বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
স্বাস্থ্য

ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু রোগীর সেবায় সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয়, সেজন্য চিকিৎসকদের সার্বক্ষণিক নজর রাখতে হবে।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে চিকিৎসকদের সংগঠন ড্যাবের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ডেঙ্গুর মৌসুমে রোগী বাড়লে চিকিৎসকদের যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ, বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতনতা বাড়াতে ডেঙ্গু রোগীর অবস্থা নিয়মিত নজরে রাখার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে ড্যাবের চিকিৎসক নেতাদের সামনে স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের দেশ গঠনে অবদানের কথাও তুলে ধরেন।

বিজ্ঞাপন