বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬৩১ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ৬৩১ জন।

আজ মঙ্গলবার প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। বর্তমানে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন।

এছাড়া, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১ হাজার ৮৪ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন রোগী, এর মধ্যে ৬২ হাজার ২৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং হামের উপসর্গে প্রাণহানি হয়েছে ৫৩৯ জনের। ফলে সার্বিকভাবে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন।

বিজ্ঞাপন