শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে দেশে ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে ৩ শিশুর মৃত্যু, নিশ্চিত হামের সংখ্যা বেড়ে ৬৩১।

হামের উপসর্গ নিয়ে দেশে ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৮৩৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪।

বিজ্ঞাপন