মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
স্বাস্থ্য

হামের এন্টিবডি তৈরিতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

হামের এন্টিবডি তৈরির জন্য ২০ জুন পর্যন্ত সময় লাগবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

হামের এন্টিবডি তৈরিতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে।

আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, ডেঙ্গু মৌসুম সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এছাড়া, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তাই হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছিল।

মন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করায় সময় বাড়ানো হয়েছে।

এছাড়া, সারা দেশে আন্দোলনরত চিকিৎসকদের দাবির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্য সেবার সরঞ্জামের বড় সংকট তৈরি করে গেছে।

বিজ্ঞাপন