শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬২০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬২০ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬২০

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১,২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এছাড়া, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের শরীরে। সারা দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯,৬৮৬ জন।

হামের উপসর্গ রয়েছে ৭৯,০১২ জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে ৬৪,২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ৬০,০৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন