হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।