সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আব্দুল হাকিম শেখ (২২) ভেটখালী গ্রামের লুৎফর শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হাকিমসহ কয়েকজন শ্রমিক সকালে পাশ্ববর্তী জাহাঙ্গীর হোসেনের মৎস্য ঘেরে কাজ করতে যায়।
দুপুরে হঠাৎ বজ্রপাত শুরু হলে হাকিম নিরাপদ স্থানে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার পর বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।