বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ৯,৫০৩।

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,১৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এছাড়া, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। সারা দেশে বর্তমানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯,৫০৩ জন।

হামের উপসর্গ রয়েছে ৭৬,৮৭৬ জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২,২৮৭ জন, যার মধ্যে ৫৮,১৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন