শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

কুমিল্লায় এইডসে মে মাসে ৩ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৩৮৫

কুমিল্লায় মে মাসে এইডসে ৩ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৩৮৫ জন।

কুমিল্লায় এইডসে মে মাসে ৩ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৩৮৫

কুমিল্লায় চলতি বছরের মে মাসে এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ বছর মোট সাতজনের মৃত্যু হলো।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সিলর মো আরিফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ২৫ মে মারা যান ২১ বছর বয়সী এক বিবাহিত যুবক। এর আগে ১৩ মে মারা যান ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে মারা যান ৩৫ বছর বয়সী একজন।

আরিফ হাসান জানান, ২০২৬ সালে জানুয়ারিতে ২ জন, মার্চে ১ জন, এপ্রিলেও ১ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি সংক্রমিত রোগী চিকিৎসা নিচ্ছেন।

কুমেক এআরটি সেন্টার সূত্রে জানা গেছে, চলতি বছর ৬৭২ জনের স্যাম্পল পরীক্ষায় ৩৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন টিবি ও এইচআইভি দুইটিতেই আক্রান্ত।

আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ যৌনকর্মী, ১৮ জন পুরুষ-পুরুষ (সমকামী) যৌন সম্পর্কিত, ৩ জন বিবাহিত সম্পর্ক থেকে এবং ২ জন বিদেশে থাকার সময় আক্রান্ত হয়েছেন। ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কুমেকে ৬ হাজার ৬৪৬টি এইচআইভি টেস্টে ২৭৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এতে ৪০ জন টিবিতেও আক্রান্ত। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৬১৫ জন। ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত মোট ৪৬ জন মারা গেছেন এবং চিকিৎসা ছেড়ে দিয়েছেন ১৩ জন।

বিজ্ঞাপন