শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্ব আবহাওয়া সংস্থা এল নিনোর কারণে সতর্কতা জারি করল

বিশ্ব আবহাওয়া সংস্থা এল নিনোর কারণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা জারি করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা এল নিনোর কারণে সতর্কতা জারি করল

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আগামী মাসগুলোতে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা বাড়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই পরিস্থিতির পেছনে ভূমিকা রাখতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো।

ডব্লিউএমও মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ববাসীকে সতর্ক করে বলেছে, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বাড়িয়ে দেয়। জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো শুরু হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, এল নিনোর প্রভাব কেবল আবহাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সংক্রামক রোগের ঝুঁকিও বাড়াতে পারে। নিপাহ ভাইরাস আবিষ্কারকারী দলের সদস্য এমেরিটাস অধ্যাপক দাতুক ড. লাম সাই কিট জানান, নব্বইয়ের দশকের শেষ দিকে মালয়েশিয়ায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের পেছনে শক্তিশালী এল নিনো সহায়ক ভূমিকা রেখেছিল।

তিনি উল্লেখ করেন, খরা ও বন অগ্নিকাণ্ডের কারণে বাদুড়ের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হলে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসে, যা প্রাণী ও মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, তাপমাত্রা বৃদ্ধি, খরা ও বন্যার মতো পরিস্থিতি মশা ও অন্যান্য রোগবাহী প্রাণীর বিস্তারকে প্রভাবিত করে, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের আশঙ্কা বাড়তে পারে।

এ কারণে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এখন থেকেই রোগ পর্যবেক্ষণ ও জনস্বাস্থ্য প্রস্তুতি জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন